শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীর ব্যাগে তিন কেজি সোনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • / 15

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার সকাল ১০টা ২০ মিনিটে জেদ্দা থেকে আসা বিজি-১৩৬ ফ্লাইটে শফি নামে ওই যাত্রীর কাছ থেকে এ সব সোনা উদ্ধার করা হয়।

দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান সিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করলে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে সেখান থেকে ২৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার ওজন তিন কেজি। আটক ব্যক্তির বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যাত্রীর ব্যাগে তিন কেজি সোনা

আপডেট টাইম : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২