কারা ফটকের সামনে ইয়াবাসহ নারী আটক
- আপডেট টাইম : ০৭:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / 13
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে এক হাজার ৭৫ পিচ ইয়াবাসহ এক নারী দর্শনার্থীকে আটক করেছেন কারারক্ষীরা।
আটক রুমা খাতুন সুবর্ণা (৩২), যশোরের কোতোয়ালি থানা চাউলিয়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে।
রোববার গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার এস আই মো. লুৎফুর রহমান সাংবাদিকদের জানান, আজ দুপুরে সুবর্ণা আক্তার গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে মাদক মামলায় বন্দী (নীলা নামের) এক নারী আসামির সাথে দেখা করতে যান। এসময় কারা কমপ্লেক্সের প্রধান ফটকে (আরপি গেইটে) কারারক্ষী আনোয়ারা বেগম ও শিউলি আক্তার তার দেহ তল্লাশি করেন। তল্লাশিকালে রুমার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে চারটি নীল রঙ্গের পলিথিনে মোড়ানো এক হাজার ৭৫পিচ ইয়াবা ও নগদ ২৫ হাজার ৭৬০ টাকা পান। পরে কোনাবাড়ী থানায় খবর দেয়া হয়। কোনাবাড়ী থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ইয়াবা টেবলেট ও টাকা জব্দ করে তালিকা তৈরি করা হয়।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ওসি মোঃ আবু সিদ্দিক জানান, রুমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নিউজ লাইট ৭১























