শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপ্রার্থীদের আস্থা ফিরিয়ে আনতে হবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / 15

আদালতের প্রতি বিচারপ্রার্থীদের আস্থা ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার দুপুরে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় এ কথা বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, মানুষ বিপদে পড়ে আদালতে আসেন। একটি কেস যদি ২০ থেকে ৩০ বছর ধরে চলে, তাহলে মানুষের কেন আস্থা থাকবে। মানুষের আত্মবিশ্বাস থাকবে না। আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।

বক্তব্যে প্রধান বিচারপতি আরও বলেন, জনগণের করের টাকায় আমাদের বেতন হয়। আমাদের একটি পাবলিক সময় রয়েছে। এই সময়কে ব্যবহার করতে হবে। ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। আমি শপথ নেয়ার পর বিভিন্ন সমিতির আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। তাদের ৯টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে বলেছি।

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম মোস্তফা। আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমীন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রমুখ।

সভার শুরুতে সদ্য প্রয়াত আইনজীবী ও সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় জেলা আইনজীবী সমিতির বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিচারপ্রার্থীদের আস্থা ফিরিয়ে আনতে হবে

আপডেট টাইম : ০৭:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২