বৃষ্টির সকাল ঈদের দিনে
- আপডেট টাইম : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / 15
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ।
এদিন সকাল থেকে সারাদেশের ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাতে অংশগ্রহণ করতে মুসল্লিদের ঢল নামলেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাগড়া দিয়েছে বৃষ্টি। দিনভর আরও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, আবহাওয়া অধিদপ্তরের আগেই পূর্বাভাস ছিল ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাত হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।
তিনি বলেন, আজ সারাদেশেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দুপুর ১২টার পর খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালীর দিকে বৃষ্টি হবে। তবে ভোর থেকে ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বৃষ্টি হচ্ছে। আর এখনকার বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে।
এদিকে ভোর থেকে নওগাঁয় ৩৮ মিলিমিটার, তেঁতুলিয়ায় ২ মিলিমিটার, রাজারহাটে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মোট হিসেবে এই চার জায়গায় প্রায় ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নিউজ লাইট ৭১























