শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এখন ফাঁকা ঢাকা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • / 17

রাজধানী ঢাকায় দুঃসহ যানজট নিত্যদিনের চিত্র। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ নগর সদা জাগ্রত ও কোলাহলপূর্ণ থাকে। কিন্তু চিরচেনা সেই ঢাকা এখন ফাঁকা। নেই কোলাহল, নেই যানজট। ১-২ ঘণ্টার পথ এখন মাত্র ১০-১৫ মিনিটেই যাওয়া যাচ্ছে।

আজ সোমবার (২ মে) সকালে দেখা যায়, রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোতে এখন আর ব্যস্ততা নেই। শাহবাগ, পল্টন, সচিবালয়, কাকরাইল, মৎস্যভবন ও হাইকোর্ট এলাকার রাস্তাগুলো এখন ফাঁকা। মাঝে মধ্যে কয়েকটি ব্যক্তিগত ও গণপরিবহন দেখা গেলেও যানজটের কোনো চিহ্ন নেই।

তবে শেষ মুহূর্তেও অনেকে ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন। যদিও গত দুদিনের তুলনায় এটি খুব কম। কমলাপুর ও বিমানবন্দর স্টেশন, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালমুখী রাস্তায় তুলনামূলক যানবাহন রয়েছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। এ ছাড়া শহরের প্রধান প্রধান সড়কসহ অন্যান্য রোডে গাড়ির চাপ নেই

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছেড়ে গেছে অর্ধেকের বেশি মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে গত বুধবার থেকেই মানুষ ঢাকা ছাড়ছেন। কয়েকদিন দিনে ৭০ লাখের বেশি মানুষ রাজধানী ছেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

এখন ফাঁকা ঢাকা

আপডেট টাইম : ০৭:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২