জাতীয় ঈদগাহে ৭০০ পাখার ব্যবস্থা
- আপডেট টাইম : ০৭:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / 14
দুই বছর বাদে ঈদের জামাত ফিরছে জাতীয় ঈদগাহে। মঙ্গলবার সকাল ৮টয় সেখানে হবে দেশে ঈদের প্রধান জামাত। এবার মাঠে ৩৫ হাজার মানুষের জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে। আর গরমের মধ্যে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে যাওয়া মানুষকে স্বস্তি দিতে ৭০০ বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার।
তিনি বলেন, গরমে মুসল্লিরা যাতে কষ্ট না পান, সে জন্য ৫৫০টি সিলিং ফ্যান ও ১৫০টি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে।
এবার বৈশাখের শুরু থেকেই প্রচণ্ড গরমে হা্ঁসফাঁস করতে হচ্ছে দেশবাসীকে। তবে ঈদের সময় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে।
সোমবার ভোররাতে এমন ঝড় বয়ে গেলেও ঈদগাহের অস্থায়ী অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান শাহবাগ থানার ওসি।
মওদুত বলেন, বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পাশাপাশি ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবামূলক ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠের চারিদিকে ৪৮টি সিসি ক্যামেরা বসেছে। প্রবেশ পথে পুলিশ ও র্যাবের দুটি কন্ট্রোলরুমও বসানো হয়েছে।
নিউজ লাইট ৭১























