শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মিলছে ৩০ এপ্রিলের ট্রেনের টিকিট

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • / 21

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চতুর্থদিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার (২৬ এপ্রিল)। আজ মিলছে ৩০ এপ্রিলের টিকিট।

কমলাপুর রেলওয়ে স্টেশন দেখা যায়, সবাই যাতে সিরিয়াল মেইনটেইন করতে পারে, সেজন্য টিকিট প্রত্যাশীরাই লাইনে সিরিয়াল লিখে রাখছেন। লাইন ভেঙে কেউ দাঁড়াতে চাইলেই পেছন থেকে অন্য টিকিট প্রত্যাশীরা চিৎকার দিয়ে উঠছেন।

এছাড়া লাইন ঠিক রাখতে একটু পরপর বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী বা আরএনবি। কালো বাজারে যাতে কোনো টিকিট বিক্রি না হয় এজন্য স্টেশন এলাকায় রয়েছে র‌্যাব, পুলিশ, ডিএমপি পুলিশসহ আনসার সদস্যরা। র‌্যাব-পুলিশের বুথও রয়েছে স্টেশনে।

এবারের ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ মে থেকে। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় শনিবার (২৩ এপ্রিল)। রোববার (২৪ এপ্রিল) থেকে ২৮ এপ্রিলের টিকিট দেওয়া হয়, ২৫ এপ্রিল দেওয়া হয় ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হচ্ছে ৩০ এপ্রিলের টিকিট।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আজ মিলছে ৩০ এপ্রিলের ট্রেনের টিকিট

আপডেট টাইম : ০৩:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২