শিরোনাম :
তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / 24
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রামে, খুলনা ও বরিশালে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলা বৃষ্টিও।
আজ দেশের রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৫টা ৩১ মিনিটে।
নিউজ লাইট ৭১
Tag :























