শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বপরিকল্পিতভাবে একটি মহল ঘটনা ঘটানোর অপচেষ্টা করছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / 19

একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সঙ্গে এই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে জানান তিনি। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা দেখলাম, যাতে দেখা যাচ্ছে- পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে যখন ব্যর্থ হচ্ছে তখন তারা কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটনা ঘটাচ্ছে। সেগুলোকে তারা আবার এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।’

তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতি মানুষের সম্মান-শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদের সজাগ থাকার অনুরোধ রইলো। এসব ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পূর্বপরিকল্পিতভাবে একটি মহল ঘটনা ঘটানোর অপচেষ্টা করছে

আপডেট টাইম : ০৪:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২