শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে পুড়লো ভারতীয় ৫ ট্রাক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • / 16

ছবি: সংগৃহীত

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ৫ ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রাকগুলোতে ব্লিচিং পাউডার ছিলো বলে জানা গেছে।

শুক্রবার ভোর ৫টায় বন্দরের ট্রাক টার্মিনালের টিটিআই (ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড) মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বন্দরের মধ্যে একটি ট্রাকে আগুন জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তা আশপাশের ৪টি ট্রাকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেনাপোল বন্দর পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, এর আগেও কয়েকবার ব্লিচিং পাউডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবার অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত কমিটি করা হবে। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে বন্দরের অব্যস্থাপনায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বন্দরে পুড়লো ভারতীয় ৫ ট্রাক

আপডেট টাইম : ০৪:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২