শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘টেকনোলজি’ দাও যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • / 33

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)

যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাবের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অস্ত্র সংগ্রহ করলে যুদ্ধ যুদ্ধ ভাব আসে। আমরা বলতে চাই, এটা তোমাদের একটা ব্যবসা। তবে, অন্য আরও ব্যবসা করতে পারেন আমাদের সঙ্গে। তোমরা আমাদের টেকনোলজি দাও।

শনিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী সফর সামনে রেখে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কারো অস্ত্রের ভাণ্ডার সৃষ্টি করতে চাই না। কেননা অস্ত্র সংগ্রহ করলে যুদ্ধ যুদ্ধ ভাব আসে।’

ড. মোমেন জানান, ‘আমরা তাদের প্রস্তাব ফেলেও দেইনি। গ্রহণও করিনি। তবে, আমরা কারো অস্ত্রের ভাণ্ডার সৃষ্টি করতে চাই না। কেননা আমরা শান্তি প্রিয় দেশ। সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্ব।

তিনি বলেন, ‘আগামী ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। বৈঠকে র‍্যাবের নিষেধাজ্ঞা, বঙ্গবন্ধুর খুনির ফেরত ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে।’

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

‘টেকনোলজি’ দাও যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০১:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২