সরকার রোজায় কম দামে দুধ-ডিম-মাংস বিক্রি করবে
- আপডেট টাইম : ০১:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / 37
পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রবিবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম রাজধানীর কৃষি খামার সড়কের প্রাণিসম্পদ অধিদফতর প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এতে বলা হয়, রাজধানীতে রবিবার (৩ এপ্রিল) থেকে রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস ভ্রাম্যমাণভাবে বিক্রি করা হবে। এ কার্যক্রম চলবে ২৮ রমজান পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে সচিবালয়সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি গোল চত্বর, জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী এবং যাত্রাবাড়ী ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা চালু করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ভ্রাম্যমাণ গাড়িতে পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২০০ টাকা ও ডিম প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রি করা হবে বলেও জানানো হয়।
নিউজ লাইট ৭১























