শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়-বৃষ্টির আশঙ্কা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • / 16

আবহাওয়া পরিস্থিতি (ছবি : সংগৃহীত)

দেশের ছয় বিভাগে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় এই আবহাওয়া বিরাজ করতে পারে।

শুক্রবার (১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদফতর আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে।

সারা দেশের কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে প্রায়ই ঝড়-বৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই আকাশ ঢেকে যাচ্ছে মেঘে। আবার শুরু হচ্ছে ঝড়, সঙ্গে বৃষ্টি। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যাচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার খবরও পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজারহাটে, ২৮ মিলিমিটার। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ ঘণ্টায় ছয় বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঝড়-বৃষ্টির আশঙ্কা

আপডেট টাইম : ০৬:৩২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২