২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
- আপডেট টাইম : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / 19
কক্সবাজারের উখিয়ার রত্মাপালংয়ের লাল বড় পাহাড় এলাকায় মাদক কারবারীদের সাথে বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধার করা হয়েছে মাদক কারবারীদের ফেলে যাওয়া দেড় লাখ পিস ইয়াবা।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এছাড়াও উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযানে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
কক্সবাজারের ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মেহেদি হোসাইন কবির জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা লাল বড় পাহাড় এলাকায় অভিযান চালায়। এ সময় কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত এলাকা থেকে পায়ে হেঁটে বাংলাদেশে আসছিলো। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র মাদক কারবারীরা আটক হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে বিজিবি টহলদলের ওপর গুলিবর্ষণ শুরু করে।
এ অবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক কারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি জঙ্গলের মধ্যদিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, শুক্রবার ভোররাতে বিজিবি সদস্যদের আরেকটি অভিযানে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাড়িরবিল এলাকা থেকে ২০ হাাজর পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান বিজিবি কর্মকর্তা মেহেদি হোসাইন কবির।
নিউজ লাইট ৭১























