শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এদেশের কোনো মানুষ আর গৃহহীন থাকবে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / 17

ছবি- নিউজ লাইট ৭১

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে আশ্রয়ন প্রকল্প গ্রহণ করেছে, যা সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে। ফলে এদেশের কোনো মানুষ আর গৃহহীন থাকবে না।

শনিবার  (২৬ ফেব্রুয়ারি) মেহেরপুরে আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের লক্ষ্য জনগণকে স্বচ্ছন্দ জীবন যাপনের ব্যবস্থা করা। আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেজন্য সরকার ঋণ প্রদানেরও ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে, এই ঋণ যথাযথভাবে কাজে লাগিয়ে তারা আর্থিকভাবে সচ্ছল হতে সক্ষম হবে।

এর আগে প্রতিমন্ত্রী একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির জন্য স্থাপিত বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ টিকা ব্যবস্থাপনায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। টিকা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যতম সফল দেশ। আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে। প্রতিমন্ত্রী এ সময় সকলকে স্বাস্থ্য বিধি মানার পাশাপাশি ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

এদেশের কোনো মানুষ আর গৃহহীন থাকবে না

আপডেট টাইম : ০৬:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২