শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • / 16

ছবি: নিউজ লাইট ৭১

ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। এসময় ফেনসিডিল ছাড়াও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ফরিদপুর সদরের কানাইপুর এলাকার জলিল শেখের ছেলে নুর ইসলাম (২০) ও একই জেলার ভাঙ্গার চুমুরদী এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. মিঠু (২৬)।

শনিবার দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে শুক্রবার দিবাগত গভীর রাতে ফরিদপুরের মাঝকান্দী নামক এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি টিম। এসময় ৬২৮ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আটকরা দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার যোগে ফেনসিডিল সরবরাহ করা ছাড়াও ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় এগুলো বিক্রয় করে আসছেন।

ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০১:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২