শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর আদর্শে সবাই ঐক্যবদ্ধ থাকবো

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 16

আইনমন্ত্রী আনিসুল হক

বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তবে বাংলাদেশের জনগণ তার সঠিক জবাব দেবে। মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের মধ্যে ভাগাভাগি থাকবে না। যদি নিজেদের মধ্যে ভাগাভাগি থেকে থাকে তবে দূর করে ফেলুন। কারণ ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, বাংলাদেশ কিন্তু গাঙে ভেসে আসেনি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। বাংলাদেশ এ পৃথিবীর মানচিত্রে ভবিষ্যতেও বাংলাদেশ হিসেবে থাকবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া ও কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বঙ্গবন্ধুর আদর্শে সবাই ঐক্যবদ্ধ থাকবো

আপডেট টাইম : ০৬:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২