শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি সেজে ডাকাতি!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • / 18

ছবি- নিউজ লাইট ৭১

ডিবি পুলিশ সদস্য পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে র‍্যাব। এদের মধ্যে যশোরের চৌগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা বিশ্বাস রয়েছেন (৪৬)। এছাড়া রয়েছেন একজন পুলিশ সদস্যও।

র‍্যাব-৬ খুলনা হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিং করে অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ মোসতাক আহমদ এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন- চৌগাছার মোস্তফা বিশ্বাস (৪৬), যশোর শহরের বেজাপাড়া কবরস্থান রোডের সুজন শীল (২৯), শরিফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে, দীর্ঘদিন ধরে প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয়ে তারা ছিনতাই করে আসছে।

লে. কর্নেল মুহাম্মাদ মোসতাক আহমদ জানান, গত ১৮ ফেব্রুয়ারি র‍্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন বাইগুনি এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ও পোশাক পরে কিছু ব্যক্তি দস্যুতা করার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পাটকেলঘাটা থানাধীন বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে মেইন রোড থেকে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়।

দীর্ঘদিন ধরে তারা এই অপরাধের সাথে জড়িত বলে স্বীকার করেন। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার, মোটরসাইকেল, খেলনা পিস্তল, পিস্তলের কাভার, ওয়কিটকি সেট, ডিবি পুলিশের কটি, হ্যান্ডক্যাফ, পুলিশ ফিল্ডক্যাপ, পুলিশ বেল্ট, পুলিশের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
Tag :

শেয়ার করুন

ডিবি সেজে ডাকাতি!

আপডেট টাইম : ০৬:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২