রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়তে শুরু করেছে রাত ও দিনের তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • / 14

লঘুচাপের প্রভাবে বাড়তে শুরু করেছে রাত ও দিনের তাপমাত্রা। আগামীকাল (বুধবার) সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশে কুয়াশা পড়বে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়বে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাড়তে শুরু করেছে রাত ও দিনের তাপমাত্রা

আপডেট টাইম : ০৬:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২