রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব সরকার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / 61

শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২০ মে) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, “গণমাধ্যমের যে কোনো বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সহানুভূতিশীল, তার প্রতি আস্থা রাখুন।”

সাংবাদিকদের সুখে-দুঃখে এবং গঠণমূলক সাংবাদিকতার পথ অনুসরণে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। 

সেতুমন্ত্রী বলেছেন, “সাংবাদিকরা পেশাগত কারণে বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করেন, তথ্য অধিকার আইন অনুযায়ী অপ্রকাশযোগ্য তথ্য ছাড়া অন্যান্য তথ্য সংগ্রহের সুযোগ রয়েছে। সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। কিন্তু অভিজ্ঞ সাংবাদিক তথ্য সংগ্রহে যে প্রক্রিয়া অনুসরণ করেছেন তা সঠিক পদ্ধতি কিনা তা ভেবে দেখার বিষয়।” 

রোজিনা বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “গতকাল (বুধবার) বিভিন্ন মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, সংশ্লিষ্ট সাংবাদিক এক পর্যায়ে নিজের ভুল স্বীকার করে মুখে মুচলেকা দেওয়ার কথাও বলেছেন। চৌর্যবৃত্তি আর সাংবাদিকতাকে আমরা কি এক করে ফেলতে পারি?” 
 
আত্মস্বীকৃত একজনের ভুলের জন্য সাংবাদিক বন্ধুদের এমন অবস্থান গ্রহণ কেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের হওয়ার আগেই তার পক্ষে বা বিপক্ষে আন্দোলন কতটা যৌক্তিক, সেটাও সাংবাদিক বন্ধুদের ভেবে দেখা দরকার।”

কেউই আইনের ঊর্ধ্বে নন, আইন সবার জন্য সমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এনিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ইতোমধ্যে বিষয়টি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কাজে সরকার কোনরূপ হস্তক্ষেপ করবে না।”  

৭১

Tag :

শেয়ার করুন

শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব সরকার

আপডেট টাইম : ০৮:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১