রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / 60

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‍ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা থেকে ​সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছে। করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে আশাব্যক্ত করে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান মন্ত্রী।

মঙ্গলবার (১৮ মে) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবিলায় সরকারের অব্যস্থাপনা যদি থাকতো, তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬০০-এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০-এর নিচে নেমে আসলো কী করে?

লকডাউনের আগে বিএনপি মহাসচিবের ‘কঠোর লকডাউন’ দেয়ার দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করলো, তখন তারা কৌশলে এর বিরোধিতা করলো। বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যাকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিল, তাও ব্যর্থ হয়। বিএনপি মহাসচিব এখন ‘শাটডাউন’, ‘ক্র্যাকডাউন’ নানান পরিভাষা ব্যবহার করছে, অথচ যখন মানুষের জীবন-জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার, সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দ্য ইকোনোমিস্ট, যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। অথচ বিএনপি নামক দলটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দেশ পরিচালনা করছেন এবং দলগতভাবে আওয়ামী লীগও জনগণের আস্থা অর্জন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা গতিশীল করে সম্মুখে এগিয়ে যাচ্ছে।

​বর্তমান সরকারের বিদেশে কোনো প্রভু নেই উল্লেখ্য করে ওবায়দুল কাদের বলেন, বিদেশে সরকারের কোনো প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে তার কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। জনগণের সরকার জনগণের কল্যাণেই কাজ করছেন। তার সরকার পরিচালনায় হাওয়া ভবনের মতো কোনো বিকল্প ক্ষমতা কেন্দ্রের অস্তিত্ব নেই।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে

আপডেট টাইম : ০৭:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১