আসন্ন ঈদে তিন দিনের বাইরে কোনো ছুটি দেওয়া হবে না
- আপডেট টাইম : ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / 92
আসন্ন ঈদে তিন দিনের বাইরে কোনো ছুটি দেওয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান তিনি।
ঈদে মানুষ বাড়ি ফেরায় ভোগান্তি বাড়বে কি না প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদে সরকারি ছুটি তো তিনদিন, এর মধ্যে দুইদিন পড়ছে শুক্র ও শনিবার। তিনদিনের বাইরে কোন ছুটি দেওয়া হবে না।
সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠক। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সরকারপ্রধান শেখ হাসিনা। সচিবালয় থেকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা।
বৈঠকে বেশ কয়েকটি আইনের খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যদি মাস্ক না পরে তাহলে কঠোর অ্যাকশনে যাচ্ছি। আজ থেকে পুলিশ ও সিটি কর্পোরেশন এবং প্রশাসন দেশের প্রত্যেকটি মার্কেটগুলোতে সুপারভাইস করবে। যদি কোন মার্কেটে বেশি লোক হয় তা কন্টোল করা যাবে না তবে মাস্ক ছাড়া যদি বেশি লোকজন ঘোরাফেরা করে তাহলে প্রয়োজনে সেসব মার্কেট বন্ধ করে দেব।দোকান মালিক সমিতি এ বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
‘আজ সিদ্ধান্ত হয়েছে লকডাউন যেটা আছে, ঈদ তো ১৪ তারিখ , ১৬ মে পর্যন্ত এভাবে কনটিনিউ করবে আর গণপরিবহন ইউথইন দা ডিস্ট্রিক চলাচফেরা করতে পারবে , ৬ মে থেকে চলবে। এক জেলার বাস আরেক জেলায় চলবে না। লঞ্চ ও ট্রেন বন্ধ থাকবে।’
নিউজ লাইট ৭১























