রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালবৈশাখীর আভাস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • / 85

সারা দেশে আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। রয়েছে কালবৈশাখীর আভাসও। এছাড়া দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহও বয়ে যাচ্ছে ।

সোমবার (১২ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। তাছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাঙ্গামাটি, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কালবৈশাখীর আভাস

আপডেট টাইম : ০৪:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১