রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার সংসদ বসছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / 71

একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হচ্ছে। করোনা পরিস্থিতিতে এবারও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন চলবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।

ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহবান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্পকালীন হবে।

সংবিধান অনুযাযী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, দ্বাদশ অধিবেশন ৫-৬ কার্যদিবস চলতে পারে।

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবারও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন চলবে। ফলে এ অধিবেশনেও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছে।

এদিকে গত ২ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শেষ হয়। গত ১৮ জানুয়ারি ওই অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ী সে অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বৃহস্পতিবার সংসদ বসছে

আপডেট টাইম : ০৫:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১