রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অমর একুশে গ্রন্থমেলার সময় কমানো হয়েছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / 64

দেশব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় অমর একুশে গ্রন্থমেলার সময় কমানো হয়েছে।

বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকার কথা থাকলেও নতুন সময় নির্ধারণ সিদ্ধান্ত অনুযায়ী তা কমিয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন ৩ ঘণ্টা মেলার কার্যক্রম চলবে।

বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, বুধবার (৩১ মার্চ) থেকে মেলার নতুন সময় সূচি প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, মহামারির কারণে ভাষার মাস ফেব্রুয়ারির পরিবর্তে গত ১৮ মার্চ শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অমর একুশে গ্রন্থমেলার সময় কমানো হয়েছে

আপডেট টাইম : ০৪:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১