আবারও অর্ধেকযাত্রী পরিবহনের নির্দেশ
- আপডেট টাইম : ০৪:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / 70
দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামলাতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। এর মধ্যে গণপরিবহনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আবারও অর্ধেকযাত্রী পরিবহনের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (২৯ মার্চ) দেশের উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। এতে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা উঠে আসে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব ধরনের জনসমাগম সীমিত করতে হবে। মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
এছাড়া পর্যটন কেন্দ্র, সিনেমা হলে জনসমাগম সীমিত করতে এবং সকল ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে বলা হয়।
এর আগে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে নির্দেশনা দেয়া হয়েছিল। তখন বাস মালিকদের দাবির মুখে বাস ভাড়া ৬০ ভাগ বাড়ায় সরকার। এরপর সংক্রমণ কিছুটা কমে আসায় গত বছরের ১ সেপ্টেম্বর থেকে আবারও বাসের সব সিটে যাত্রী পরিবহন শুরু হয়।
নিউজ লাইট ৭১























