রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ জনকে ‘শ্রেষ্ঠ জয়িতার’ সম্মাননা প্রদান করেছে সরকার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • / 69

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ৫ জনকে ‘শ্রেষ্ঠ জয়িতার’ সম্মাননা প্রদান করেছে সরকার।

সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন- হাছিনা বেগম নীলা, মিফতাহুল জান্নাত, মোছা. হেলেন্নেছা বেগম, রবিজান, অঞ্জনা বালা বিশ্বাস। সম্মাননা হিসেবে জয়িতাদের প্রত্যেকে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ পাবেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বাংলাদেশের নারী উন্নয়নে অসামান্য অগ্রগতি, সমতা সৃষ্টি বৈষম্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, বাল্যবিয়ে বন্ধ, সুরক্ষা, সব ধরনের সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা সৃষ্টিতে এবারের নারী দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বরিশাল বিভাগ থেকে সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে সম্মাননা পাবেন হাছিনা বেগম নীলা। বগুড়ার মিফতাহুল জান্নাত শিক্ষা ও চাকরি ক্ষেত্রে পাচ্ছেন। সফল জননী হিসেবে সম্মাননা পাচ্ছেন বরিশাল বিভাগের পটুয়াখালীর মোছা. হেলেন্নেছা বেগম।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা টাঙ্গাইলের রবিজান। স্বাধীনতার সময়ে নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা তিনি। এছাড়া সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন খুলনা বিভাগের নড়াইলের অঞ্জনা বালা বিশ্বাস।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৫ জনকে ‘শ্রেষ্ঠ জয়িতার’ সম্মাননা প্রদান করেছে সরকার

আপডেট টাইম : ০৭:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১