রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে শীত-গরমের মাঝে বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / 80

দেশে শীত-গরমের মাঝে বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে, রাজধানী ঢাকা ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল শনিবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রোববার (৭ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশে শীত-গরমের মাঝে বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ

আপডেট টাইম : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১