টিকা গ্রহীতা ২৮ লাখেরও বেশি
- আপডেট টাইম : ০৮:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / 57
দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম চলমান। শুরু থেকে বিগত ১৬ দিনে এখন পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা মোট ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার টিকা নিয়েছে এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন মানুষ। এদের মধ্যে এক লাখ ১২ হাজার ৪৮৯ জন পুরুষ এবং ৬৮ হাজার ৯৫০ জন নারী।
অন্যান্য দিনের মতো আজও ঢাকা বিভাগে ছিলো সর্বোচ্চ সংখ্যক টিকা গ্রহীতার সংখ্যা। এ বিভাগে আজ টিকা নিয়েছেন ৬৩ হাজার ২৪৪ জন।
এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ৮৩৮ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, সিলেট বিভাগে ৮ হাজার ২৮৮ জন, বরিশাল বিভাগে ৭ হাজার ৯৪১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ২৩৩ জন টিকা নিয়েছেন।
গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম।
নিউজ লাইট ৭১























