শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের আচার-আচরণে ইতিবাচক অনেক পরিবর্তন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • / 110

প্রতিটি মামলা নিবিড়ভাবে তদারকি করে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মনিটরিং অব্যাহত রাখার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বেনজীর আহমেদ। এ ক্ষেত্রে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তদারকি বাড়াতে হবে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের শাপলা কনফারেন্স রুমে কোয়ার্টালি অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “পুলিশের আচার-আচরণে ইতিবাচক অনেক পরিবর্তন এসেছে। প‌রিবর্ত‌নের এই প্র‌ক্রিয়া অব্যাহত র‌য়ে‌ছে।”

জনগণের সঙ্গে ভালো আচরণ করে তাদের সহযোগিতা করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান করে আইজিপি বলেন, “সেবাপ্রার্থীর প্র‌তি সাপোর্টিভ হতে হবে। পেশিশক্তি নয়, পু‌লি‌শের কা‌জে আইনি সক্ষমতা প্র‌য়োগ কর‌তে হ‌বে।”

মাদকমুক্ত পুলিশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইজিপি দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেন, “মাদ‌কের সঙ্গে যেকো‌নো প্রকার অবৈধ সং‌শ্লিষ্টতার প্রমাণ পে‌লে পু‌লি‌শের যেকো‌নো সদ‌স্যের প্র‌তি শূন্য স‌হিঞ্চুতা প্রদর্শন করা হ‌চ্ছে এবং এই প্র‌ক্রিয়া চলমান থাক‌বে।”

বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেন, “পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমরা বিট পুলিশিং চালু করেছি। সফলভাবে বিট পুলিশিং করলে সমাজে অনেক অপরাধ কমে আসবে।”

শৃঙ্খলার ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, “শৃঙ্খলার সাথে কোনোভাবেই আপস করা যাবে না। কর্মক্ষেত্রে সহকর্মী ও অন্যান্য পেশার মানুষের সাথে পেশাদার সম্পর্ককে গুরুত্ব দি‌তে হ‌বে। পেশাদার সম্পর্ক এ‌ড়ি‌য়ে কো‌নো ব্য‌ক্তিগত সম্পর্ক নয়। অধীনস্থ‌দের গ‌তি‌বি‌ধি ও কাজক‌র্মের খোঁজখবর রাখ‌তে হ‌বে। যেকো‌নো অপরাধমনস্কতা শক্ত হা‌তে দমন কর‌তে হ‌বে। পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশার ব্রতী হতে হবে।”

আলোচনায় আইজিপি মহাসড়ক ও সংলগ্ন এলাকায় ডাকাতি রোধে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশকে যৌথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মো. নাজিবুর রহমান, অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম,  র‌্যাব  মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন,  রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মো. মহসিন হোসেন এনডিসি, এপিবিএনর অতিরিক্ত আইজি মো. মোশাররফ হোসেন, টিএন্ডআইএম’র অতিরিক্ত আইজি ইব্রাহিম ফাতেমী, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলাম, অতিরিক্ত আইজি (ফিন্যান্স) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি মাযহারুল ইসলাম, এটিইউর অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল মেট্রোপলিটন কমিশনার ও রেঞ্জের ডিআইজিগণ উপস্থিত ছিলেন।

জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। সভায় ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান অক্টোবর-ডিসেম্বর ২০২০ কোয়ার্টারের অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।

সভায় জানানো হয়, অক্টোবর-ডিসেম্বর ২০২০ কোয়ার্টারে মামলা রুজু হয়েছে ৫০ হাজার ৮৫৮টি, যা গত ২০১৯ সালের একই কোয়ার্টারে ছিল  ৫৩ হাজার ৬১৬টি। অর্থাৎ বর্তমান কোয়ার্টারে গত বছরের একই সময়ের তুলনায় মামলা হ্রাস পেয়েছে ২ হাজার ৭৫৮টি। আলোচ্য সময়ে পূর্বের কোয়ার্টারের তুলনায় (জুলাই-সেপ্টেম্বর ২০২০) খুন মামলা কমেছে ১২৮টি, যা মোট খুনের মামলার ১৩ দশমিক ৩৫ ভাগ। এছাড়া, উদ্ধারজনিত কারণে মামলা হ্রাস পেয়েছে। গুরুত্বপূর্ণ বেশ ক‌য়েক‌টি সূচ‌কে আইন শৃঙ্খলা প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হ‌য়ে‌ছে ।

সভায় দেশব্যাপী পুলিশের সকল ইউনিটভিত্তিক ডাকাতি, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অপমৃত্যু, মাদকদ্রব্য উদ্ধার, অজ্ঞাত লাশ উদ্ধার ইত্যাদি মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন, করোনা ও টিকাদানসংক্রান্ত পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, বিট পুলিশিং প্রভৃতি বিষয় আলোচনায় উঠে এসেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পুলিশের আচার-আচরণে ইতিবাচক অনেক পরিবর্তন

আপডেট টাইম : ০৭:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১