শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • / 80

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি)।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

কর্মসূচি অনুযায়ী, শনিবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্সে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এছাড়া পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নিবেন।

মাত্র ১২টি থানা নিয়ে ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় ডিএমপির। বর্তমানে ৫০টি থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে ডিএমপির কার্যক্রম।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ডিএমপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী

আপডেট টাইম : ০৬:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১