শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা নেয়ার ন্যূনতম বয়সীমা ৫৫ বছর থেকে কমিয়ে ৪০

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 96

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নেয়ার ন্যূনতম বয়সীমা ৫৫ বছর থেকে কমিয়ে ৪০ করা হয়েছে। এর ফলে এখন থেকে চল্লিশ বছর বয়সী মানুষও টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

করোনার টিকাদানে আগের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রাধিকার তালিকাভুক্ত ৫৫ বছরের নিচের কোনো সাধারণ নাগরিক টিকা নিতে নিবন্ধন করতে পারতেন না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, টিকা নিয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, এটা আজকে থেকেই কার্যকর হয়েছে। এখন সাধারণ নাগরিক শ্রেণিতে ন্যূনতম বয়সের সীমা ৫৫ বছর থেকে কমিয়ে ৪০ বছর করা হচ্ছে, যা সোমবার থেকেই কার্যকর হবে বলে তিনি জানান।

‘ইয়াংদের জন্য আস্তে আস্তে (রেজিস্ট্রেশন) ওপেন করে দিতে হবে। ফ্রন্টলাইনার যারা আছেন, তাদের ফ্যামিলির জন্যও ওপেন করে দিতে হবে।’

কোনো ব্যক্তি টিকার জন্য অনলাইনে নিবন্ধন করতে না পারলে জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেও তিনি টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

টিকা নেয়ার ন্যূনতম বয়সীমা ৫৫ বছর থেকে কমিয়ে ৪০

আপডেট টাইম : ০৬:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১