শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা নিলেন ১০০ সেনা সদস্য

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / 88

দেশে কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণের প্রথম দিনে রোববার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক টিকা নিয়েছেন। এসময় পর্যায়ক্রমে এক শ সেনা সদস্যকে ভ্যাকসিন দেওয়া হয়।

রোববার সকাল সাড়ে ৯টায় সাভার সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন জিওসি ও নবম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার। 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনের শুরুতে জিওসি টিকা নেন। এরপর পর্যায়ক্রমে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ অফিসারগণ ভ্যাকসিন গ্রহণ করেন। রোববার মোট এক শজনকে ভ্যাকসিন দেওয়া হবে।

টিকাগ্রহণ শেষে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান জিওসি ও নবম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহিনুল হক। 

জিওসি বলেন, ‘আমরা সব সময়ই আমাদের যে ডাক্তার ও অথরিটি আছে তাদের ওপর ভরসা করে আমাদের যাবতীয় যে কার্যক্রম আছে যা নিশ্চিন্ত মনে করে এসেছি। এখনো তাদের ওপর আমাদের বিশ্বাস আছে এবং এখানে ভয়ের কিছু নেই।’

সেনাবাহিনীর জন্য টিকা বাধ্যতামূলক কি না এমন প্রশ্নে তিনি বলেন, এটা এখনো বাধ্যতামূলক না। আমাদের এখানে যে প্রায়োরিটি নির্ধারণ করা হয়েছে আমরা সেই প্রায়োরিটিতে দিচ্ছি। আমরা প্রাপ্তি সাপেক্ষে সবাইকে দেওয়ার চেষ্টা করব।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

টিকা নিলেন ১০০ সেনা সদস্য

আপডেট টাইম : ০৬:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১