শিরোনাম :
ভিসা দেওয়া শুরু করবে দক্ষিণ কোরিয়া
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / 81
আবার ভিসা দেওয়া শুরু করবে দক্ষিণ কোরিয়া। আগামীকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে পুনরায় ভিসা দেবে দেশটি।
রোববার (০৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামীকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে দক্ষিণ কোরিয়া পুনরায় ভিসা কর্মসূচি চালু করছে। এই ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকসহ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
নিউজ লাইট ৭১
Tag :























