বাংলাদেশ উন্নতির দিকে
- আপডেট টাইম : ০৭:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / 79
প্রাণঘাতী মহামারি করোনার ভাইরাসের কারণে যেখানে উন্নত দেশগুলোই বিপর্যস্ত হয়ে পড়েছে, সেখানে বাংলাদেশ উন্নতির দিকে এগিয়েছে। গত বছরের তুলনায় গণতান্ত্রিক সূচকে বাংলাদেশ অবস্থান চার ধাপ উন্নতি হয়েছে।
এমন একটি প্রতিবেদন দিয়েছে ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)
এই প্রতিবেদনে বলা হয়েছে, গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখায় বাংলাদেশে অনেক অগ্রগতি হয়েছে। এতে দেশটির স্কোর বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৯৯ শতাংশ। অর্থাৎ ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে গণতান্ত্রিক সূচকে ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ৭৬তম। আগের বছরে পাঁচ দশমিক ৮৮ স্কোর নিয়ে ৮০তম অবস্থানে ছিল দক্ষিণ এশিয়ার দেশটি।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ২০০৬ সালে যখন প্রথম এই সূচক প্রকাশ করে, তখন বাংলাদেশের স্কোর ছিল ছয় দশমিক ১১। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে তা এক ধাক্কায় পাঁচ দশমিক ৫২ পয়েন্টে নেমে যায়। তার পর থেকে এ বছরই গণতন্ত্র সূচকে সবচেয়ে বেশি স্কোর পেয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের গণতন্ত্রের অবস্থার এ অবনমনের পেছনে মহামারির করোনার (কোভিড ১৯) মধ্যে দেশে দেশে কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি বড় ভূমিকা রেখেছে।
নিউজ লাইট ৭১























