শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা নিয়ে কারও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / 114

প্রাথমিকভাবে দুদিনে ৫৬৬ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। উদ্বোধনী দিনে ২৭ জানুয়ারি টিকা দেওয়া হয় ২৫ জনকে এবং দ্বিতীয় দিন ২৮ জানুয়ারি দেওয়া হয় ৫৪১ জনকে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত টিকা নিয়ে কারও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।

যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে দু-একজন জানিয়েছেন, শরীর ম্যাজম্যাজ করা বা সামান্য একটু অন্যরকম অনুভব করছেন। তবে তারা বলছেন এটা অসুস্থতা নয়। যে কোনো টিকা নিলেই একটু এমন হতে পারে। তবে সবার যে এমন হবে, তা নয়।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র (লাইন ডিরেক্টর, এনসিডিসি) অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন নিউজ লাইট ৭১ কে বলেন, ‘আমরা এ সম্পর্কিত কোনো ফোন পাইনি। সিরিয়াস কিছু এখনো আমরা শুনতে পাইনি। তথ্য বাতায়নেও কোনো ফোন আসেনি। তবে সামান্য পার্শপ্রতিক্রিয়া হতে পারে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকাল সকালে সবার আগে টিকা নেন। তিনি জানান, টিকা নেওয়ার পর তিনি আগের মতোই সুস্থ ও স্বাভাবিক অবস্থা অনুভব করছেন। কোনো ধরনের পার্শপ্রতিক্রিয়া অনুভব করছেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন স্বাধীনতা নার্সেস পরিষদের নেতা ও ঢামেকের সিনিয়র স্টাফ নার্স মো. মাজাহারুল ইসলাম জুয়েল।

তিনি নিউজ লাইট ৭১ কে বলেন, টিকা নিয়ে তিনি কোনো সমস্যা অনুভব করছেন না।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

টিকা নিয়ে কারও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি

আপডেট টাইম : ০৭:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১