শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ এখন সমৃদ্ধ দেশের তালিকায় স্থান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / 110

নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এখন সমৃদ্ধ দেশের তালিকায় স্থান করে নিয়েছে বলে দাবি করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে তারা এই দাবি করেন। অন্যদিকে বিরোধী দলের এক সদস্য বলেছেন, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। মানুষ রাজনীতির ওপর আস্থা হারিয়েছে। জাতীয় স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই আলোচনায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সরকারি দলের সদস্য নূর মোহাম্মদ, শেখ সালাউদ্দিন, গাজী মো. শাহনওয়াজ, মোর্শেদ আলম, শফিকুল ইসলাম শিমুল, ইলিয়াস উদ্দিন মোল্লা, নেসার আহমেদ, আশেক উল্লাহ রফিক, হাবিব হাসান, জুয়েল আরেং, বেগম সেলিমা আহমাদ ও বেগম নার্গিস রহমান এবং বিরোধী দল জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সৈয়দ আবু হোসেন বাবলা, বেগম সালমা ইসলাম ও গণফোরামের মোকাব্বির খান।

আলোচনায় অংশ নিয়ে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। শত প্রতিক‚লতার মধ্যেও ২০২০ সালে দেশের ৫.২২ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এটা বিশ্বের মধ্যে ৩ নম্বরে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। 

মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। অথচ এ সেতু নিয়ে দেশি-বিদেশি মহল নানা ষড়যন্ত্র করেছে। তাদের ষড়যন্ত্রের কারণে বিশ্বব্যাংকের অর্থায়ন আমরা পাইনি। কিন্তু প্রধানমন্ত্রী সাহসের সঙ্গে নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণে সিদ্ধান্ত নেন। সে দৃঢ়তার কাছে সব হীন ষড়যন্ত্র পরাজিত হয়েছে। এরমধ্য দিয়ে জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে। এটা জাতিকে আত্মনির্ভরতায় বলিয়ান হয়ে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে। জাতি হিসেবে এটা আমাদের সবচেয়ে বড় অর্জন।’
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন এগিয়ে যাচ্ছি, তখন একটি দল ধারাবাহিকভাবে মিথ্যাচার করে চলেছে। এখন আবার তারা করোনা টিকা নিয়ে মিথ্যাচার করছে।’ 

সংসদে বিরোধী দল জাতীয় পার্টির এমপি সালমা ইসলাম বলেছেন, ‘কিছু কর্মকান্ড দেখে আমি লজ্জিত হই, বিব্রত বোধও করি। একসময় ছিল রাজনীতি মানেই আত্মত্যাগ। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে প্রকৃত ত্যাগী এবং নীতিবান রাজনীতিবিদদের মূল্যায়ন নেই। বরং সর্বত্র হাইব্রিডদের জয়জয়কার। শটকাট পথে রাতারাতি ধনী হতে অনেকে রাজনীতিতে নাম লেখান। রাজনীতি নাকি ধনী হওয়ার বড় একটি উপায়। এমনকি কেউ কেউ সংসদেও ঢুকে যাচ্ছেন। তাই সাধারণ মানুষ মনে করে, রাজনীতি এখন একটা ব্যবসা। এ রকম ধারণা সমাজে তীব্রভাবে প্রতিষ্ঠিত হয়েছে।’

জনগণের এই বদ্ধমূল নেতিবাচক ধারণা দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহŸান জানান তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশ এখন সমৃদ্ধ দেশের তালিকায় স্থান

আপডেট টাইম : ০৭:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১