শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ও যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ এগিয়ে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / 94

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে ‘কোভিড পারফরম্যান্স ইনডেক্স’ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউট। এতে দেখা গেছে ভারত ও যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। তালিকায় ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর ভারত ৮৬তম, যুক্তরাষ্ট্র ৯৪তম।

শুক্রবার (২৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।

গবেষণা ইনডেক্সে দেখা যায়, করোনা মোকাবেলায় সবচেয়ে সফলতা দেখিয়েছে নিউজিল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে কিউইরা। দ্বিতীয় অবস্থান ভিয়েতনামের। এরপর যথাক্রমে তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রোয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলংকা জায়গা করে নিয়েছে। মালয়েশিয়া রয়েছে ১৬তম অবস্থানে, বাহরাইন ৪৪তম, জাপান ৪৫তম, সুইজার‌ল্যান্ড ৫৩তম, ইতালি ৫৯তম, কানাডা ৬০তম ও ইসরাইল ৬২তম অবস্থানে রয়েছে। এছাড়া সৌদি আরব ৬৪তম, যুক্তরাজ্য ৬৬তম, পাকিস্তান ৬৯তম, ফ্রান্স ৭৩তম, তুরস্ক ৭৪তম র‌্যাংকিয়ে রয়েছে।

রাশিয়ার অবস্থান ৭৬তম, কুয়েত ৮০তম, দক্ষিণ আফ্রিকা ৮২তম, ইরাক ৮৩তম ও বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের চেয়ে আরও পিছিয়ে পড়েছে ভারত। তালিকায় ৮৬তম র‌্যাংকিংয়ে রয়েছে ভারত। আর ভারতের চেয়েও পিছয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শক্তিধর এ দেশটি করোনা ব্যবস্থাপনায় সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। র‌্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪। এর পরের অবস্থানে রয়েছে ইরান (৯৫), কলম্বিয়া (৯৬), মেক্সিকো (৯৭) ও ব্রাজিল সবচেয়ে তলানিতে (৯৮) রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভারত ও যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ এগিয়ে

আপডেট টাইম : ০৭:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১