শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / 97

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, (বিপি, ও এসপি, এনডিসি, পিএসসি) সদর দপ্তর, ভাটারা, ঢাকায় নবনির্মিত আনসার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। 

সোমবার (১৮ জানুয়ারি) পরিদর্শন শেষে তিনি নবনির্মিত আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন। 

এসময় মহাপরিচালক সদস্যদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে রাষ্ট্রের ভিআইপি ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, চেইন অব কমান্ড অনুসরণ পূর্বক সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। 

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার এ কে এম আসিফ ইকবাল (বিভিএম, বিএএমএস, এনডিসি) উপ-মহাপরিচালক (প্রশাসন), কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান, পিএসসি, উপ-মহাপরিচালক (অপারেশন্স), মো. মাহবুব-উল-ইসলাম, উপ-মহাপরিচালক,  আনসার  ও ভিডিপি, ঢাকা রেঞ্জ, ঢাকা পবিত্র কুমার সাহা এবং পরিচালক, আনসারগার্ড ব্যাটালিয়ন, দেওয়ান মাতলুবুর রহমান। 

এছাড়াও উপস্থিত ছিলেন বাহিনীর সদর দপ্তর এবং ঢাকা রেঞ্জের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, চৌকষ ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে আনসারগার্ড ব্যাটালিয়ন গঠন করা হয়। নবসৃজিত এই গার্ড ব্যাটালিয়নের সদস্যরা মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/সমপদমর্যাদা সম্পন্ন বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তথা রাষ্ট্রের ভিআইপি, কূটনীতিবিদ এবং কূটনৈতিক জোনের নিরাপত্তা রক্ষায় সরাসরি ভূমিকা রাখবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর কমপ্লেক্সের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৬:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১