শিরোনাম :
সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / 88
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মহিউদ্দীন আহমেদকে সহকারী পুলিশ কমিশনার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকারকে সহাকরী পুলিশ কমিশনার গোয়েন্দা-গুলশান বিভাগ ও পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-মিরপুর বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :























