শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ ঘন ফাঁসের বেহুন্দি জাল জব্দ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / 100

পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল পরিমাণ ঘন ফাঁসের বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলেছে নৌ-বাহিনীর সদস্যরা। যার স্থানীয় বাজার মূল্য প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা। সাগর মোহনাসহ তৎসংলগ্ন এলাকায় প্রায় ৯ ঘণ্টার অভিযান চালিয়ে সাত হাজার পাঁচশত মিটার জাল জব্দ করে তারা।

শনিবার দুপুরে জব্দকৃত জাল পায়রা বন্দর সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানের বাংলাদেশ নৌ-বাহিনী জাহাজ তিস্তা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল কাইয়ুম রবিন, অপারেশন অফিসার লেফটেন্যান্ট তারেক আহমেদসহ নৌ-বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নৌ-বাহিনীর জাহাজ তিস্তা’র লেফটেন্যান্ট শামস জানান, জালসমুহ স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিপুল পরিমাণ ঘন ফাঁসের বেহুন্দি জাল জব্দ

আপডেট টাইম : ০৭:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১