শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন এমন বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয় চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • / 87

দেশের অর্থপাচার করে বিদেশে বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন এমন বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয় চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার দুদক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ‘বিদেশে যারা বিলাসবহুল ফ্ল্যাট বা বাড়ি ক্রয় করেছে তাদের তথ্য চেয়েছে দুদক।’ প্রকৃত পক্ষে বিষয়টি এমন নয়। দুদক মূলত মহামান্য আদালতের নির্দেশে এদেশের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অর্থ পাচারের মাধ্যমে যারা কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিংগাপুরসহ বিভিন্ন দেশে বাড়ি বা ফ্ল্যাট কিনেছে, এমন বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য চেয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে এক পত্রের মাধ্যমে এ অনুরোধ জানানো হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিদেশে বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন এমন বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয় চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন

আপডেট টাইম : ০৭:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১