শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৯ জেলে আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / 71

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওছার হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন- জহিরুল ইসলাম, মো. শাকিল, কবির মাতব্বর, আলিম মোল্লা, নুরে আলম, রুহুর আমিন, হারুন সিকদার, রবিউল ও শাকিল মিয়া।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওছার হোসেন জানান, মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, কারেন্ট জাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন বিশেষ যৌথ অভিযান চালায়।

এ সময় ৫০ হাজার মিটার অবৈধ জাল ও ২টি ট্রলারসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় বলেও জানান তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৯ জেলে আটক

আপডেট টাইম : ০৫:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১