শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যুরাল যারা ভাঙচুরের চেষ্টা করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • / 106

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বা ম্যুরাল যারা ভাঙচুরের চেষ্টা করেছে তাদের সবাইকে চিহ্নিত বা গ্রেপ্তার করা হয়েছে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্যই নয় কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, তাদেরও আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সহসভাপতি আসলামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সভায় উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ভাস্কর্য তৈরি করা হয় যাতে প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে; আদর্শ বুকে ধারণ করতে পারে। আমি আশা করি, ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝি অচিরেই দূর হবে। ভাস্কর্য ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ। অনেক মুসলিম দেশেও ইসলামি চিন্তাবিদদের ভাস্কর্য আছে। এটা স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার জিনিস।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামী করছে তারা ভুল করছে। ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই হবে। আর এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, দেশের জনগণের এবং আমাদের সরকারের।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলার মাঠে ‘তৌহিদী জনতা ঐক্যপরিষদের’ সমাবেশ থেকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়। একই দিনে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শানে রিসালাত কনফারেন্সে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মামুনুল হক প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন।

এরপর থেকে চলছে ভাস্কর্যের পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি আলোচনা-সমালোচনা। বিভিন্ন কর্মসূচির মধ্যেই ৪ ডিসেম্বর গভীর রাতে কুষ্টিয়া শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যের ভাঙচুর চালানো হয়। ভাস্কর্য বিরোধিতা এবং ভাঙচুরের ঘটনায় হেফাজতে ইসলামের জুনাইদ বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে ঢাকার আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ম্যুরাল যারা ভাঙচুরের চেষ্টা করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে

আপডেট টাইম : ০৬:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১