শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের দুটি বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • / 95

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দুটি বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরো বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্র ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশের দুটি বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা

আপডেট টাইম : ০৬:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১