শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিলা কাটার ঘটনার সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • / 95

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে টিলা কাটার ঘটনার সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। গত রোববার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে টিলা কাটার নিউজ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পরদিন ৪ জানুয়ারি সোমবার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক বদরুল হুদা ঘটনাস্থল মলাঙ্গি টিলা সরেজমিন পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শনকালে টিলা কাটার ছবি তুলেন এবং স্থানীয় অধিবাসীদের সাথে এ বিষয়ে কথা বলেন।

পরিবেশ অধিদফতর মৌলভীবাজার অফিসের সহকারি পরিচালক বদরুল হুদা জানান, সরেজমিনে গিয়ে টিলা কাটার সত্যতা পেয়েছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে নোটিশ করা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

টিলা কাটার ঘটনার সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর

আপডেট টাইম : ০৬:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১