শিল্পের মাধ্যমে মানুষকে আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব
- আপডেট টাইম : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / 98
শিল্পের মাধ্যমে মানুষকে আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
শনিবার রাজধানীতে এক শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এসময় বাংলাদেশ ও ভারতের তরুণ শিল্পীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও আগামী বছর বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির সময়ে এ শিল্প প্রদর্শনীর অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। আগামী দিনেও এমন আরও উদ্যোগ নেওয়া যেতে পারে।
‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব স্টোরি’ শীর্ষক শিল্প প্রদর্শনীর আয়োজন করে কসমস সেন্টার। সেটি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এসময় হাইকমিশনারের স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামী ও কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কসমস সেন্টারে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রতিদিন ২০ জন দর্শনার্থী প্রদর্শনী দেখতে পারবেন। এতে বাংলাদেশ ও ভারতের ২১ জন শিল্পীর ছবি স্থান পেয়েছে।
নিউজ লাইট ৭১























