শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০২:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • / 121

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে করোনাভাইরাস মহামারির কারণে এবার তারা নিজেরা শ্রদ্ধা জানাতে আসতে পারেননি।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বুধবার ৬টা ৩৬ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান।

পরে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শহিদবেদিতে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান। এর পর স্মৃতিসৌধের ফটক সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষক লীগ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ ছাড়া দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করে।

অন্যান্য বছর এই দিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে শ্রদ্ধা জানালেও এবার করোনার কারণে রাষ্ট্রীয় এই আয়োজন সীমিত আকারে পালন করা হচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা

আপডেট টাইম : ০৫:০২:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০