শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহ শেষেই সারা দেশে শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
  • / 72

চলতি সপ্তাহের শেষ দিকে শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর আগে হালকা বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর সারা দেশে চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বর নাগাদ দেশে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি জানিয়েছেন, প্রথমদিকে, দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভূত হবে। পরবর্তীতে দেশজুড়ে ও শৈত্যপ্রবাহ অনুভূত হবে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হলেও এর প্রভাবে দেশজুড়ে তাপমাত্রা নেমে আসবে। শৈত্যপ্রবাহের সময় উত্তরাঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।

চলতি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আরও দুইদিন স্থায়ী হতে পারে। শৈত্যপ্রবাহের আগে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারেও বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সপ্তাহ শেষেই সারা দেশে শৈত্যপ্রবাহ

আপডেট টাইম : ০৬:৪৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০