শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরাঞ্চলে দেখা দিয়েছে শীত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
  • / 94

অগ্রহায়ণের শুরুতেই উত্তরাঞ্চলে দেখা দিয়েছে শীত। বাদ যায়নি উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোও। রাজধানীতেও গতকাল সারা দিন সূর্যের তেজ ছিল কম। এদিকে কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই জেলায় তাপমাত্রা ওঠানামা করছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর গতকাল রোববার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপে দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। গত শনিবার সন্ধ্যায় তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শীতের দাপট। ঘনকুয়াশার চাদরে মোড়া ছিল সকাল। রাতের আঁধারেও নেমেছিল কুয়াশা। সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া। এদিকে শীতের দাপট বাড়ায় বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ এবং খেটে খাওয়া মানুষ। শীতের প্রকোপ আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।

নভেম্বরে বঙ্গোপসাগরে এক-দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মাসের শুরুতেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা। সেই পূর্বাভাসই হয়তো সত্য হতে যাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পরিণত হতে পারে নিম্নচাপে। দ্রুত শক্তি অর্জন করলে নিম্নচাপটি রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়েও। গতকাল ভারতের আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে এ তথ্য।

লঘুচাপটির গতিমুখ ভারতের অন্ধ্র উপকূলের দিকে রয়েছে। এর প্রভাবে ভারতের দক্ষিণের এলাকাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা আছে। ভারতের আবহাওয়া অধিদফতর বলছে, ওই লঘুচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আবারও আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।

এদিকে গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা তথা তিন দিনের আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

নিউজ লাইট ৭১ whatsapp sharing button

Tag :

শেয়ার করুন

উত্তরাঞ্চলে দেখা দিয়েছে শীত

আপডেট টাইম : ০৬:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০